বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

উখিয়ায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া রাজাপালাং থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি’র অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির গোলডেবার পাহাড়ে অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ করে। বিজিবিও তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা ফায়ার করে। এতে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ৩৪ বিজিবির অধিনায়ক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION