সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু 

ভয়েস প্রতিবেদক:
ছোট ভাই-বোনের সঙ্গে নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে সালমা আক্তার (১৩) নামের  এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)  দুপুর ২টার দিকে কক্সবাজার দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরী ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে।
ইমাম হোসেন জানান, তিনি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজি খেতে কাজ করতে যান। এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসী সালমাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শরীফ উদ্দিন বলেন, ‘আমার স্ত্রী শাহেনাসহ বাড়ির সবাই সবজি ক্ষেতে কাজ করছিল। এসময় সালমা তার সহপাঠীদের খেলা করার সময় গলায় ফাঁস লাগে। এসময় নিহত  সালমার বড় ভাই আবদুল্লাহ মাদরাসা থেকে এসে ঘরের বারান্দায় বোনের লাশ দেখতে পেয়ে চিৎসার করে। গলা থেকে পেঁছানো উড়না খুলে সে। তার চিৎকার শুনে সবজি ক্ষেত থেকে সবাই এসে সালমাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জেনেছি অভিনয় দেখাতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION