সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মাহিয়া মাহিকে পাচ্ছেন না নির্মাতারা

বিনোদন ডেস্ক:
গতকাল মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত ওয়েব সিরিজ ‘ড্রাইভার’। পরিচালক ইফতেখার চৌধুরীসহ ছবির অন্যান্য কলাকুশলী ‘ড্রাইভার’-এর প্রচারণায় ব্যস্ত হলেও মাহিকে পাওয়া যায়নি কোথাও। শুধু তাই নয়, মোস্তাফিজুর রহমান মানিক ও রাজু চৌধুরীও পাচ্ছেন না মাহিকে। তাঁরা নতুন দুটি ছবি নিয়ে কথা বলার চেষ্টা করছেন কয়েক দিন ধরে।

ইফতেখার চৌধুরী বলেন, “আমার সঙ্গে মাহি ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’ নামে দুটি ছবি করেছিল। তখন খুব সহযোগিতা পেয়েছিলাম। ‘ড্রাইভার’ করার সময় ভেবেছিলাম এবারও সে প্রচার-প্রচারণায় থাকবে। অথচ চার দিন ধরে চেষ্টা করেও তাঁকে ফোনে পাচ্ছি না। অন্তত একটা ভিডিও বার্তা দিলেও তো দর্শক জানতে পারত সিরিজটা মুক্তি পাচ্ছে। কী এমন হলো যে মিডিয়া থেকে হঠাৎ দূরে থাকতে হচ্ছে!”

পরিচালক মানিকের ‘জান্নাত’, ‘আনন্দ অশ্রু’, ‘যাও পাখি বলো তারে’ ও ‘আশীর্বাদ’-এ অভিনয় করেছেন মাহি। দুজনের সম্পর্ক অনেকটা গুরু-শিষ্যের। কিন্তু চার দিন ধরে মানিকের ফোনও ধরছেন না মাহি। মানিক বলেন, ‘আমি যত দূর জানি মাহির একটি গাইনি অপারেশন হয়েছে। তবে ফোন না ধরার কারণ বুঝতে পারছি না। শত ঝামেলার মধ্যে থাকলেও সে আমার ফোন ধরত। জানি না এখন এমন কেন করছে সে। ’

রাজু চৌধুরী বলেন, ‘আমার প্রযোজকের শর্ত মাহি নায়িকা হলে ছবি নির্মাণ করবেন। আমিও চেষ্টা করছি মাহির সঙ্গে মুঠোফোনে কথা বলার জন্য। দুই সপ্তাহ ধরে কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। সে ফোন ধরলে আমার ছবিটা হয়তো হতো। এমন অপেশাদার আচরণ আসলে সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ছবিটি হলে আমি আর মাহি নই, আরো কিছু মানুষ হয়তো কাজের সন্ধান পেত, পরিবার নিয়ে খেয়ে-পরে থাকতে পারত কিছুদিন। ’

পরিচালকদের অভিযোগ নিয়ে কথা বলতে মাহিকে ফোন করা হয়। ফোন বাজলেও ধরেননি তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION