সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শহরে ১৯ মামলার পলাতক আসামি গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের বহুল আলোচিত অস্ত্র ও ডাকাতিসহ ১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সন্ত্রাসী নুরুল আবছারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মোঃ নুরুল আবছার (২৭) শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাছা মিয়া ঘোনার রশিদ ড্রাইভারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই তালিকাভুক্ত পলাতক আসামি নুরুল আবছারকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল আবছার তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে মারামারির মামলা ৪টি, অস্ত্র মামলা ২টি, দ্রুত বিচার ১টি, দস্যুতা মামলা ২টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০টিসহ সর্বমোট ১৯ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION