সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পিকআপের ধাক্কায় পাঁচ ভাই নিহতের ঘটনায় চালক গ্রেফতার

ভয়েস নিউজ ডেস্ক:

চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে পিকআপের ধাক্কায় পাঁচ সহোদর নিহতের ঘটনায় পিকআপ চালক সাইদুল ইসলাম সাইফুলকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মূলত পিকআপের বেপরোয়া গতির কারণেই এই ঘটনা ঘটেছে। চাপা দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায় চালক। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাবা ডা. সুরেশ চন্দ্র শীলের মৃত্যুর পর ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে ৮ ফেব্রুয়ারি পূজা দিতে চকরিয়ার ডুলাহাজারার মালুঘাট রিংভং ফকিরশাহ এলাকার মন্দিরে যাচ্ছিলেন পাঁচ ভাই ও দুই বোন। রাস্তা পার হওয়ার সময় তারা এক পাশে দাঁড়িয়ে থাকলে একটি দ্রুতগতির পিকআপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলে চার ভাইয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন আরও এক ভাই মারা যান। নিহতরা হলেন, অনুপম চন্দ্র শীল, নিরুপম চন্দ্র শীল, দীপক চন্দ্র শীল, চম্পক চন্দ্র শীল ও সরণ চন্দ্র শীল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION