বুধবার, ২২ Jul ২০২৬, ০২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপ চর্চায় চা পাতার ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক:

চা সারা দিনের ক্লান্তি দূর করে আমাদের চাঙা রাখে। সব ধরনের আড্ডার মূল আকর্ষণ চা।আবার একাকীত্বেও সঙ্গীও এক কাপ চা।
এই চা শুধু আমাদের ভেতরটাই অ্যাক্টিভ রাখে না, আমাদের বাহ্যিক রূপ-সৌন্দর্য বাড়াতেও এটি কার্যকর। অবাক হচ্ছেন?

আসুন জেনে নেই রূপর্চচায় চা কীভাবে ব্যবহার করা হয়:

• টি ব্যাগ ভিজিয়ে চোখের ওপরে ১০ মিনিট রেখে দিন। চা পাতায় রয়েছে ক্যাফেইন, যা ডার্ক সার্কেল ও ফোলাভাব দূর করতে সাহায্য করে।

• ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও চায়ের লিকার অতুলনীয়। কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে ত্বক মুছে নিন কয়েকবার। নিয়মিত করলে দাগগুলো দ্রুতই হারিয়ে যাবে।

• ত্বক পরিষ্কার রাখতে টোনার হিসেবে চমৎকার কাজ করে চায়ের লিকার।

• ব্যবহার করা টি-ব্যাগের চা পাতা শুকিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন।

• ঠোঁট ও ত্বকের আর্দ্রতা ধরে রাখে গ্রিন টি।

• শ্যাম্পু করার পর বেস্ট কন্ডিশনার হতে পারে চায়ের লিকার। এক মগ চায়ের লিকারের সঙ্গে এক চা চামচ লেবুর রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চা ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ করে। সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে, বয়সের ছাপ পড়তে বাধা দেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION