সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মুক্তিপাচ্ছে পরীমণির ছবি ‘মুখোশ’

বিনোদন ডেস্ক:

পরীমনি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘মুখোশ’ আগামী ৪ মার্চ মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ।এ সিনেমায় আরো অভিনয় করেছেন মোশাররফ করিম, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক সপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী।

সিনেমার প্রযোজক ও পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘করোনা শনাক্তের হার প্রতিদিন এক বা দেড় শতাংশ করে কমছে। সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ এ হার পাঁচ শতাংশের নিচে নেমে আসতে পারে। এ কারণে সিনেমাটি মার্চের শুরুতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

‘মুখোশ’ সিনেমার ট্রেলার ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানান তিনি।

ইফতেখার শুভ বলেন, এর আগে এই সিনেমার একটি গান প্রকাশিত হয়েছিল। চলতি বছরের ২০ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। করোনার কারণে একটু পিছিয়ে গিয়েছিলাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION