সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শাহরুখপুত্র আরিয়ান ভাইরাল 

বিনোদন ডেস্ক:

গত বছর জুড়ে বেশ আলোচনায় ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদককাণ্ডে নাম জড়িয়ে এ বছর গ্রেফতার হয়ে প্রায় এক মাস কারাগারে ছিলেন তিনি। যে কারণে তিন মাসেরও বেশি সময় ধরে অনেকটা আড়ালেই ছিলেন আরিয়ান।

তবে শনিবার (১২ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সঙ্গে ছিলেন তার বোন সুহানা খান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী।

এদিন কলকাতা নাইট রাইডার্সের টেবিলে বসে নিলামের কার্যক্রমে অংশ নিয়েছেন তারা। তাদের ছবি প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকদিন পর আরিয়ান ও সুহানা একসঙ্গে হাজির হয়ে নেটিজেনদের দৃষ্টি কেড়ে নিয়েছেন।

শাহরুখ খান এবং জুহি চাওলা কেকেআর দলের মালিক হলেও নিলামে তাদের কেউই ছিলেন না। তবে তাদের পরবর্তী প্রজন্মকে দেখা গিয়েছে সেখানে। যেন সন্তানদের হাতেখড়ি করালেন এই দুই তারকা।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে বহুদিন পর প্রকাশ্যে আসেন শাহরুখ খান। এবার প্রকাশ্যে আসলেন তার ছেলে আরিয়ান খান। আইপিএলের ম্যাচেও তারা মাঠে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION