সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কক্সবাজারে সংবাদসম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন কক্সবাজারবাসীর ব্যানারে দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সচেতন কক্সবাজারবাসী এর সভাপতি কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ১৩ ফেব্রুয়ারী দৈনিক যুগান্তরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও অপপ্রচার মাত্র। তার বাবা ও মা মুক্তিযোদ্ধা। মা সৈয়দা ইসাবেলা একুশে পদকপ্রাপ্ত নারী। একটি মহল পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সুনাম ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে। এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বদরুল ইসলাম।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে রামুর পেচারদ্বীপ এলাকার হাজারো নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেনার পেষ্টুন নিয়ে অংশগ্রহন করেন।