সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জনস্বাস্থ্যের ক্ষতি রোধে বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিকল্প নেই : প্রণয় চাকমা

ভয়েস প্রতিবেদক:

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেছেন, নিরাপদ খাদ্য আমাদের সকলের প্রয়োজন। কিন্তু বর্তমানে উৎপাদিত ফসলে অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশক ব্যবহার হচ্ছে, যার কারণে খাদ্যের গুণগতমান নষ্ট হয়ে যায়। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ক্ষতি রোধকল্পে বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিকল্প নেই।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রামু উপজেলা হলরুমে অনুষ্ঠিত “Safe food promotion in climate vulnerable area” Sensitization Meeting with government officers and private stakeholders শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

ইউএনও প্রনয় চাকমা আরও বলেন, চাষীরা শুধু সবজি চাষে সীমাবদ্ধ থাকলে হবে না। মাছ, গবাদি পশু পালন, মুরগির খামারের ক্ষেত্রেও অর্গানিকভাবে উৎপাদনে বাড়াতে হবে। এসব কর্মকান্ডে প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করায় ভিএসও ও সুশীলন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

বাস্তবানকারী সংস্থা এনজিও সুশীলনের ডেপুটি ডিরেক্টর সচ্চিদানন্দ বিশ্বাস সতু বলেন, প্রাথমিকভাবে রামু উপজেলার ১০০ জন কৃষককে এই সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে পুরো জেলাজুড়ে এই কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

সুশীলনের ডেপুটি ডিরেক্টর সচ্চিদানন্দ বিশ্বাস সতুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, রামু উপজেলা এসিল্যান্ড রিগ্যান চাকমা, উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মজুমদর।

সভার শুরুতে চলমান প্রকল্পের সার্বিক কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন করেন টেকনিক্যাল লিড (ভিএসও) দুলাল চন্দ্র বিশ্বাস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর ইমরান হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আলী মো. হোসেন, রামু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, এনবি (ভিএসও) রিপন আলী, ফাইন্যান্স অফিসার সাগর রায়,
প্রজেক্ট অফিসার আনসারুল করিম তালুকদার, প্রজেক্ট অফিসার রিয়াদ মো. আরেফিন প্রমূখ।

উল্লেখ্য, আন্তর্জাতিক দাতা সংস্থা ভলান্টিয়ারি সার্ভিসে ওভারসেস (ভিএসও) এর সহযোগিতায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ১০০ জন কৃষককে নিরাপদ খাদ্য উৎপাদনে যাবতীয় সহযোগিতা করে আসছে সংস্থাটি। যেটি বাস্তবায়ন করছে এনজিও সুশীলন। উক্ত প্রকল্পের আওতায় ইতিমধ্যে গঠন করা হয়েছে চারটি যুব ক্লাব। সেখানে ১২০ জন সদস্য রয়েছে। এছাড়া চারজন সামাজিক উদ্যোক্তাকে অর্গানিক খাদ্য বাজারজাতকরণের জন্য দুটি দোকান ও দুটি ভ্যানগাড়ি দিয়ে সহযোগিতা করেছে। পাশাপাশি কক্সবাজার শহরে অর্গানিক খাদ্য সরবরাহের জন্য একটি প্রতিষ্ঠান চালু প্রক্রিয়াধীন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION