সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ভালোবাসা দিবসে বিয়ে করলেন পায়েল!

বিনোদন ডেস্ক:
ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল সরকার একটি ছবি শেয়ার করে ভালোবাসার কথা জানান। ছবিতে দেখা যায়, তার হবু বর টোপর পরে তার কোলে।তবে হাসিমুখেই দেখা যায় বিয়ের কনেকে।
এরপর থেকেই অনেকেই মনে করছেন, তাহলে কি ভালোবাসা দিবসে বিয়ে করলেন পায়েল? যদিও বিষয়টি পরে খোলাসা হয়েছে। মূলত ছবিটি পায়েল অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘কুলপি’র পোস্টার।

একটি বামনের গল্পে নির্মিত হয়েছে ‘কুলপি’। যেখানে উচ্চতা ছোট হলেও মানুষের মনবল বা স্বপ্ন আকাশ ছোঁয়া হতে পারে। এমনই একটি গল্প তুলে ধরেছেন পরিচালক বৈশালী চট্টোপাধ্যায়।

‘কুলপি’তে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েলকে। তবে ‘কুলপি’র চরিত্রে দেখা যাবে নবাগত প্রত্যয় ঘোষকে। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, চুমকী চৌধুরীসহ অনেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION