সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নিপুণকে হুমকি, থানায় জিডি

বিনোদন ডেস্ক:

চিত্রনায়িকা নিপুণ আক্তার বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নিপুণ নিজেই।

নিপুণ বলেন, ‘গতকাল (সোমবার, ১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আমি বনানীর বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপার মার্কেটে যাই। গাড়ি থেকে নামার সময় কয়েকজন লোক আমার দিকে এগিয়ে আসেন। আমি তাদের ভিক্ষুক ভেবেছিলাম। পরে তারা কাছে এসে মামলাটা তুলে নিতে বলেন। নইলে বিষয়টি ভালো হবে না বলেও হুমকি দেন। আমার মনে হয়, মামলা বলতে চলমান আদালতের যে আপিল সেটার কথা বলেছেন। তাই আমি বনানী থানায় জিডি করেছি। ’

এদিকে নিপুণ দাবি করেছেন, তিনি এখনো বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিন রেখেছেন হাইকোর্ট। নিপুণের আইনজীবীর আবেদনে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION