শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

রাশিয়া সৈন্য সরিয়ে উত্তেজনা কমাতে চাইছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন সীমান্তে সামরিক জেলাগুলোতে মহড়া শেষ করার পর ঘাঁটিতে ফিরে এসেছে কিছু রুশ সৈন্য।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এটি এমন একটি পদক্ষেপ যা মস্কো এবং পশ্চিমাদের মধ্যে উত্তেজনা হ্রাস করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ।

জার্মান চ্যান্সেলর জানান, পশ্চিমারা রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনার জন্য উন্মুক্ত থাকবে, এই বার্তাটি তিনি ফিরিয়ে আনবেন। এ সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তারা নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে সতর্ক করতেও ভোলেননি তিনি।

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সৈন্য মোতায়েন রেখেছে প্রতিবেশী রাশিয়া।

এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION