সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে এক জেলের জালে দুই হাজার পাঁচশত পিস ইলিশ মাছ ধরা পড়েছে । মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নরে ৭নং ওর্য়াড মারিশবনিয়া এলাকার মোঃ কামালের ফিশিং নৌকাটি মাছর্বতী ইলিশ মাছ নিয়ে ঘাটে এসে পোঁছায়।
সোমবার বিকালে পাঁচজন মাঝিমাল্লা ইঞ্জনি চালিত ছোট ফিশিং নৌকায় করে জাল নিয়ে মাছ বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় ।বঙ্গোপসাগরে গিয়ে জাল বাসালে তাদরে একজালে ধরা পড়ল ২ হাজার পাঁচ’শত ইললিশ মাছ সহ অন্যান্য মাছও। প্রায় ১০ মণ ওজনের হবে বলে মাঝি হেলাল উদ্দিন জানিছেনে। হঠাৎ করে ইলিশ মাছর্বতী ইলিশ কুলে আসলে এক নজর দেখতে ভীড় করে উৎসুক জনতা।
স্থানীয় বাজারে মাছগুলোর চাহিদা না থাকায় টেকনাফ শহরের মাছের আড়তে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ উপজলো সিনিয়র মৎস্য র্কমর্কতা দেলেোয়ারের কাছে জানতে চাইলে তিনি জানান, ইলিশ আমাদের জাতীয় মাছ, খেতে বেশ সুস্বাদু। মূলত অক্টোবর মাসে ইলিশ ডিম দয়েয় সাগরে। এতে করে সরকার কর্তৃক প্রতি বছর অক্টোবর মাসে ২২ দনি ও ৬৫দিন নিষেধাজ্ঞা নেয়ার কারণে জেলেরা তার সুফল পাচ্ছেন।
ভয়েস/আআ