সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

পমীমণির বিয়ে বৈধতা নিয়ে জানতে চেয়ে নোটিশ

পরীমনি

বিনোদন ডেস্ক:

চিত্রনায়িকা পরীমণির আগের বিয়ের ডিভোর্স ও বর্তমান বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লা বারের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। আগামী সাত কর্মদিবসে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদীন জানান, ২০১২ সালের ৪ এপ্রিল যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভের সঙ্গে পরীমণির বিয়ে হয়। তখন তাদের বিয়ের কাবিন ছিল এক লাখ টাকা। বিয়েটা রেজিস্ট্রি হয় কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী ইমরান হোসেনের মাধ্যমে। পরে এই বিয়ের ডিভোর্স ছাড়াই পরীমণি গত বছরের ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার শরীফুল রাজের সঙ্গে ববাহ বন্ধনে আবদ্ধ হন। জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পরীমণি ও রাজ। যেখানে উল্লেখ করা হয়, এই বিয়েতে ১০১ টাকা কাবিন করা হয়েছে।

তিনি আরও জানান, পরীমণির কাছে নোটিশে জানতে চাওয়া হয়েছে, ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন কেন? এছাড়া পরীমণি যখন সন্তানসম্ভবা তখন দ্বিতীয় বিয়ের কথা গণমাধ্যমে প্রচার করেছেন। তার প্রথম বিয়ের ডিভোর্স হয়নি এবং দ্বিতীয় বিয়েরও বৈধতা নেই। এছাড়া সন্তানসম্ভবা হয়ে পড়ে বিয়ে করে পরীমণি মুসলিম রীতিনীতি ভঙ্গ করেছেন।

জয়নাল আবেদীন বলেন, ‘পরিমণি ও রাজকে নোটিশে বলা হয়েছে, যদি তাদের কাছে বৈধ কাগজপত্র থাকে তাহলে তা জনসম্মুখে আনতে হবে। আগামী সাত কর্মদিবসে নোটিশের জবাব না পেলে, তাহলে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করবো। এই কাজ আমি জনস্বার্থে করেছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION