সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ড্রাইভারসহ অটোরিকশার আরও ৫ জন।
১৬ ফেব্রুয়ারী (বুধবার) মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ওসি মো: আবদুর রউফ কক্সবাজার ভয়েসকে জানান, উখিয়ার মরিচ্যামুখী একটি কাভার্ড ভ্যান এবং কক্সবাজারমুখী যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশা মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ড্রাইভার ও চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
তিনি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্সসহ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয় এবং বাকীদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
ভয়েস/আআ