সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অপহরণের দাবি সত্য নয়,  ভালবেসে রহিমকে বিয়ে করেছি’

ভয়েস প্রতিবেদক:
অপহরণ নয়, ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন খুরুশ্কুলের দক্ষিণ পেঁচার ঘোনার মোজাম্মেল হকের মেয়ে হাফছা আফনান। কিন্তু তার মা আফরোজা হক বাদি হয়ে হাফছা আফনানের স্বামী রহিম উল্লাহ সহ আরো ছয়জনকে আসামী করে আদালতে অপহরণ মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকারোক্তি দিয়ে বক্তব্য প্রকাশ করেছেন হাফছা আফনান।
সেখানে তিনি বলেছেন, দক্ষিণ পেঁচার ঘোনা এলাকার মৃত জাকের আহমদ সওদাগরের পুত্র রহিম উল্লার সাথে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিলো। কিন্তু সম্প্রতি হাফছা আফনানকে জোর করে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করে তারর পরিবার। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে ভালোবাসার মানুষ রহিম উল্লাহকে বিয়ে করেন তিনি।
তিনি জানিয়েছেন, আদালতের মাধ্যমে ৫ লাখ কাবিনমূলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে তারা স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্যজীবন যাপন করছেন।
 মায়ের দায়ের করা মামলায় হাফছা আফনানের বয়স ১৬ বছর দেখানো হলেও জন্মনিবন্ধন অনুযায়ী প্রকৃত বয়স ১৯ বছর। এছাড়া মামলায় রহিম উল্লাহর  আত্মীয়-স্বজনকে আসামী করে হয়রানি করা হচ্ছে।বিয়েকে কেন্দ্র করে রহিম উল্লাহ ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে হাফছা আফনানের পরিবার। এই নিয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION