শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

‘ড্রোন-ক্ষেপণাস্ত্র বানাচ্ছে’ হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কর্মীরা নিজেরাই এখন ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছেন। তারা চাইলে এসব ক্ষেপণাস্ত্রকে প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারেন।এমনটাই দাবি করেছেনে সংগঠনটির মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, মূলত ইসরায়েলি কর্মকর্তাদের লক্ষ্য করেই সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ওই বক্তব্য দেন।

হাসান নাসরুল্লাহ বলেন, আমরা দীর্ঘ মেয়াদের জন্য নিজেরাই ড্রোন বানানো শুরু করেছি। যে কেউ তা কিনতে চাইলে অর্ডার দিতে পারেন।

তিনি আরও বলেন, ইসরায়েল অন্যদের যুদ্ধের হুমকি দেয়, কিন্তু তারা একথা ভালো করেই জানে যুদ্ধ শুরু হলে তাদের কতটা মূল্য দিতে হবে। ইসরায়েলি হুমকি ঠেকাতেই হিজবুল্লাহ তাদের ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত করতে পারে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, তাদের হাতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র আছে। সেগুলো আরও উন্নত করা সম্ভব। ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম নয়।

আর কয়েক মাস পর ৪০ বছর পূর্ণ করবে হিজবুল্লাহ। এই ৪০ বছরে শহীদদের রক্তমাখা পিচ্ছিল পথ পেরিয়ে প্রতিরোধ যুদ্ধকে জোরদার করছে বলেও জানান সংগঠনটির মহাসচিব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION