সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আত্মস্বীকৃত দস্যুকে হত্যা করে আত্মগোপন, অতঃপর ধরা

ভয়েস প্রতিবেদক, মহেশখালী :

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার থেকে ফেরার পথে আত্মসমর্পন করা দস্যু মো. আলা উদ্দিন (২৬)কে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি উকিল আহাম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানার তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

গ্রেপ্তার উকিল আহাম্মদ ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মৃত মনসুর আলম প্রকাশ রসুর ছেলে। সে আলাউদ্দীন হত্যার পর থেকে পলাতক ছিল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ২০২১ সালের ৫ নভেম্বর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টায় পূর্ব শত্রুতার জের ধরে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে মারাতত্মক জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

তিনি আরও বলেন, পরে ১৮ জনকে আসামি করে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আলা উদ্দিনের বড় ভাই। ওই মামলার এজাহারে ২ নম্বর প্রধান আসামি করা হয় উকিল আহাম্মদকে। এরপরই সে ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপণ করে থাকে। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, এর আগে গত ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে জলদস্যুর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন আলা উদ্দিন। করছিলেন স্বাভাবিক জীবন-যাপনও। তার এরুপ হত্যার ঘটনাটি তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION