শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

কোলেস্টেরল নিয়ন্ত্রণে আয়ুর্বেদিক মসলা

লাইফস্টাইল ডেস্ক:
রক্তে উচ্চমাত্রায় ক্ষতিকর কোলেস্টেরল জমলে হার্টের বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। নিয়মিত শারীরিক কসরত করলে এবং ডায়েট ফ্রি স্যাচুরেটেড চর্বি এবং আঁশযুক্ত খাবার গ্রহণে এই সমস্যার মোকাবিলা করা সম্ভব।

কিছু আয়ুর্বেদিক ভেষজ উপাদান আছে যেগুলো যেগুলো ক্ষতিকর কোলেস্টরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেগুলো ডায়েট চার্টে রাখতে পারেন।

আমলকী: কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত আমলকী খেতে পারেন। এটি গুঁড়া করে অথবা জুস বানিয়ে খেতে পারেন। এটি ফল হিসেবে আবার ট্যাবলেট বানিয়েও খেতে পারেন।

জিরা, ধনে ও মৌরি: উপকার পেতে এই তিন মসলা দিয়ে হারবাল চা বানিয়ে খেতে পারেন। মুখের সতেজতার জন্য জিরা এবং মৌরি বীজ খাওয়া হয়।

রসুন: কোলেস্টেরল নিয়ন্ত্রণে সকালে খালি পেটে এক কোয়া রসুন খেতে পারেন। পাশাপাশি এটি রক্তচাপও নিয়ন্ত্রণে সহায়তা করে।

লেবু ও ভিনেগার: খালি পেটে বা খাওয়ার এক ঘণ্টা পর কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে পারেন।

আদা: দিনে এক বা দুইবার আদা কুচি করে হারবাল চা বানিয়ে খেতে পারেন। আবার শুকনো আদার গুঁড়া সকাল মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আবার পানিতে সেদ্ধ করে সারা দিনে পান করতে পারেন।

অর্জুন: হার্টের জন্য এটি খুবই উপকারী। ঘুমানোর আগে এটি দুধের সঙ্গে মিশিয়ে বা অর্জুন চা বানিয়ে খেতে পারেন। আবার প্রতিদিন একটি করে অর্জুন ট্যাবলেটও খেতে পারেন।

ত্রিফলা: আমলকী, হরীতকী ও বহেরার এই সংমিশ্রণটি সকলের কাছে পরিচিত। এটির গুঁড়া বা ট্যাবলেট মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION