শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ইউক্রেনে সাইবার হামলার অভিযোগ অস্বীকার রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

গত ১৫ ফেব্রুয়ারি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দু’টি ব্যাংকের ওয়েবসাইটে যে সাইবার হামলা হয়েছিল, তার সঙ্গে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস।

শনিবার এক টুইটবার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘যে অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠেছে, তা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। সাইবার হামলার সঙ্গে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই এবং রাশিয়া কখনও কারো বিরুদ্ধে এ ধরনের বিদ্বেষমূলক কাজকর্মকে প্রশ্রয় দেয় না।’

গত ১৫ ফেব্রুয়ারি, ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই দিনই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানী কিয়েভের দুই ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা ঘটে।

সাইবার হামলার ফলে ব্যাংকিং নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েন ইউক্রেনের বহু মানুষ।

এই হামলার জন্য সরাসরি নাম না নিলেও পরোক্ষভাবে মস্কোকে দায়ী করে কিয়েভ। ১৫ ফেব্রুয়ারি ইউক্রেনের সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, ‘আগ্রাসী শক্তি ইউক্রেনে বড় হামলার যে পরিকল্পনা নিয়েছিল, তা কার্যকর করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে।’

এ বিষয়ে ইউক্রেনের সঙ্গে একমত যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী পরামর্শক অ্যানি নিউবার্গার শুক্রবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, রাশিয়ার সামরিক বিভাগের গোয়েন্দা শাখা এই হামলার সঙ্গে যুক্ত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION