বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৩০ বছরে দৈনিক কক্সবাজার

আত্মপ্রকাশের ২৯ বছর পেরিয়ে আজ ৩০ বছরে পা দিল কক্সবাজার জেলার সর্বপ্রথম নিয়মিত দৈনিক সংবাদপত্র ‘দৈনিক কক্সবাজার’। করোনাকালের দহন দিনে আমরা এ উপলক্ষে সকল আয়োজন স্থগিত রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে বিশেষ সংখ্যাসহ অন্যান্য আয়োজন উপস্থাপিত হবে।

দুর্গম যাত্রাপথে ‘দৈনিক কক্সবাজার’- এর প্রত্যয়দীপ্ত পথচলার মূল সহায়ক শক্তি আপনারা- প্রিয় পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার ও এজেন্টসহ অগণিত সুহৃদ-সহযাত্রী-আমাদের বিনম্র অভিবাদন গ্রহণ করুন। দুর্যোগের কালো রাত পেরিয়ে আমরা শুভবোধে স্নাত হবো- নতুন সূর্যের আলোয় ঝলমল করে উঠবে আমাদের প্রাণ; এই অক্ষয় প্রতিজ্ঞা আমাদের সকলকে মানবিকতায় উদ্ভাসিত করুক।

সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম
সম্পাদক
দৈনিক কক্সবাজার।

এদিকে, জেলার প্রথম ও শীর্ষ দৈনিক কক্সবাজার ৩০ বছরে পা রাখায় অভিনন্দন জানিয়েছেন জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডট কম পরিবার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION