বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

২৬ ফেব্রুয়ারির পরও প্রথম ডোজের টিকা দেওয়া হবে

টিকা প্রদান, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। তবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারির পরও প্রথম ডোজ দেওয়া হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে টিকা দেওয়া হবে। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তবে, সাময়িকভাবে প্রথম ডোজের দিকে দৃষ্টি কম থাকলেও এর কার্যক্রম চলবে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা ২৬ ফেব্রুয়ারি বিশেষ টিকাদান কর্মসূচিতে ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ দেবো। ১০ কোটি ডোজ টিকা আমাদের হাতে আছে। আমরা এর আগেও এক দিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। এটি করার সক্ষমতা আমাদের আছে। বিশেষ এ কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হবো।’

গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, প্রথম ডোজ টিকা দেওয়ার কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি শেষ হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION