শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন নওয়াজ

খেলাধুলা ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। পায়ের চোটে পড়েছেন ২৭ বছর বয়সী স্পিন-অলরাউন্ডার। তবে নওয়াজের বিকল্প হিসেবে স্কোয়াডে কাউকে অন্তর্ভূক্ত করেনি স্বাগতিকেরা।

এদিকে, রিজার্ভ লিস্টে নাসিম শাহ ও সরফরাজ আহমেদকে রেখেছে পাকিস্তান। মোহাম্মদ হারিস, কামরান গোলাম, মোহাম্মদ আব্বাস ও ইয়াসির শাহ’ও আছেন রিজার্ভ লিস্টে। তবে তাদেরকে ২ মার্চ থেকে শুরু হওয়া আসন্ন পাকিস্তান কাপে অংশ নিতে বলা হয়েছে।

অজিদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে পাকিস্তানের প্রথম অনুশীলন শুরু হবে রবিবার থেকে। এরপর হোটেল আইসোলেশনের যাবে পুরো স্কোয়াড।

পাকিস্তান-অস্ট্রেলিয়ার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৪ মার্চ থেকে, রাওয়ালপিন্ডিতে।

পাকিস্তানের আপডেট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, নওমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION