বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

করোনায় মারা গেছেন ১০ জন

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের একই সময়ের তুলনায় করোনায নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। তবে সামান্য কমেছে শনাক্তের হার। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫১৬ জন ও মারা গেছেন ১০ জন। মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গেল।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) অধিদফতর এক হাজার ২৯৮ জন শনাক্ত রোগী ও পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। বুধবার শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৫৮ শতাংশ। আজ শনাক্তের হার পাঁচ দশমিক ৫৩ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।

অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ৫১৬ জনকে নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট করোনা শনাক্ত হলেন ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন, মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মারা গেছেন মোট ২৯ হাজার পাঁচ জন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION