বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

রাশিয়ার ক্ষয়-ক্ষতির পরিসংখ্যান দিল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার হামলার পর থেকে ইউক্রেনের প্রতিরোধের মুখে রুশ সেনা হতাহত ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির একটি চিত্র দিয়েছে কিয়েভ।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বৃহস্পতিবার ভোরে হামলার পর থেকে রুশ বাহিনীর ৮০০ সেনা ‘হতাহত’ করতে সক্ষম হয়েছে তাদের সশস্ত্র বাহিনী।

সিএনএন বলছে, এই সংখ্যা কেবল নিহত রুশ সেনাদের সংখ্যা কি-না এটা পরিষ্কার নয়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, তারা এখন পর্যন্ত রাশিয়ার ৩০টি ট্যাংক ধ্বংস, সাতটি যুদ্ধবিমান ও ছয়টি হেলিকপ্টার ভূপাতিত করেছে।তবে এসব তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি সিএনএন।

রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১৩৭ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর আগে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ নির্দেশের পরই কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু হয়। একপর্যায়ে তিন দিক থেকে সাঁজোয়া বহর নিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী।

রাজধানী কিয়েভের কাছে বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ প্যারাট্রুপাররা। এছাড়া চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রুশ সেনারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, অভিযানে তাদের প্রথম দিনের লক্ষ্য পূরণ হয়েছে। প্রথম দিন ৭০টি সামরিক স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION