বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ১৫টি দোকান ও ৩০টি ঘর

ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে। উখিয়া উপজেলার  টিভি টাওয়ারের পাশে ৭ নম্বর ক্যাম্পের একটি  বসতঘর থেকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার পর কক্সবাজার ও উখিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং এপিবিএন পুলিশ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে ১৫ দোকান ও ৩০টি ঝুপড়ি ঘর পুড়েছে বলে বিভিন্ন সূত্রে প্রাথমিক তথ্য জানা গেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান,আগুন নিয়ন্ত্রণে উখিয়া ও কক্সবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নিরূপণে কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি উখিয়ার শফি উল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১২ শ ঘর পুড়ে যায়। তার আগে ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। ওই আগুনেও কেউ হতাহত হয়নি। তবে হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।
এরও আগে ২০২১ সালের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে লাগা আগুনে মৃত্যু হয় ১৫ রোহিঙ্গার। পুড়ে যায় ১০ হাজারের মতো ঘর।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION