শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগী সংখ্যা কমে হাজারের নিচে

করোনা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনার অতি সংক্রমণশীল ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের নিম্নমুখিতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগী সংখ্যা কমে হাজারের নিচে এসেছে।

এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি এর চেয়ে কম (৮৯২ জন) শনাক্ত হবার কথা জানায় অধিদফতর। এরপর থেকে রোগীর সংখ্যা হাজারের নিচে নামেনি। সে হিসেবে দেড় মাস পর করোনাতে নতুন শনাক্ত রোগী সংখ্যা হাজারের নিচে নামলো।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৬ ফেব্রুয়ারি সকাল ৮টা) নতুন করে শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। দেশে মোট শনাক্ত ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ২৪ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৩৪৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৩৭৫টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩০৫টি।

এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১৯১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৪০ হাজার ২৮৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ১৪ হাজার ৯০৮টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার চার দশমিক ১৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনের মধ্যে পুরুষ পাঁচ জন আর নারী তিনজন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৩৩ জন। নারী মারা গেলেন ১০ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী চার জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুজন আর ৩১ থেকে ৪০ বছর ও ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন।

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া আট জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন তিনজন। ঢাকা ও রংপুর বিভাগে মারা গেছেন দুজন করে আর খুলনা বিভাগে মারা গেছেন একজন। অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া আট জনের মধ্যে সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION