সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি ইকবালুর রশিদ, সম্পাদক তৌহিদুল আনোয়ার

ভয়েস প্রতিবেদক:

আওয়ামী লীগ সমর্থিত সভাপতিসহ ৯,বিএনপি-জামায়াত সমর্থিত সম্পাদকসহ ৮

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
উৎসবমূখর পরিবেশে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টানা ভোটররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।

আওয়ামী লীগ সমর্থিত ‘আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ’ এর এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল ও মোহাম্মদ তারেক প্যানেল থেকে সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল-সহ ৯টি পদে বিজয় লাভ করেন।

অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ এর মোহাম্মদ আমির হোছাইন ও মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেল থেকে সাধারণ সম্পাদক তাওহীদুল আনোয়ার-সহ ৮টি পদে বিজয় লাভ করেন।

দুইটি প্যানেলে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এড. মোহাম্মদ আবু তাহের-২, সহ-সভাপতি পদে এড. নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক

(সাধারণ) এড. শাহাব উদ্দিন সাহীব, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এড. মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এড. বাবুল মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এড. মনিরুল ইসলাম।

সদস্য পদে যথাক্রমে এড. মোহাম্মদ ইসহাক, এড. কফিল উদ্দিন চৌধুরী, এড. আমানুল হক, এড. মোহাম্মদ রিদুয়ান (আলী), এড. শবনম মুস্তারী, এড. মোহাম্মদ ছাদেক উল্লাহ, এড. মোস্তাক আহমদ চৌধুরী, এড. আবুল কাশেম ও এড. ইফতিখার মাহমুদ মুন্না।

গঠনতন্ত্র অনুযায়ী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দু’টি ভোট কেন্দ্রে একই সাথে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়েছে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮১২জন। তবে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৬২ জন আইনজীবী।

রাত ১১ টা পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা দেন নির্বাচন কমিশন। প্রতিবারের মতো এবারও জেলার আলোচিত অনুষ্ঠিত নির্বাচনে দুটি প্যানেলে ১৭টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন ৩৪ জন প্রার্থী।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION