বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

তথ্য-প্রমাণ দিয়ে আদালতে প্রমাণের চেষ্টা করছে প্রসিকিউটর টিম

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম এ এ খান বলেছেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে হত্যা, নির্যাতন ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা কেবল আবেগ নয়, তথ্য-প্রমাণ দিয়ে আদালতে প্রমাণের চেষ্টা করছে প্রসিকিউটর টিম।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রোববার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

করিম এ এ খান বলেন, আমরা আশা করি বিলম্বে হলেও রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিচার হবে। তাদের হত্যা ও নির্যাতনের তথ্য-প্রমাণ দিয়ে আদালতে উপস্থাপনের চেষ্টা করছে প্রসিকিউটর টিম।
এ কাজে চলতি বছরই আবারও বাংলাদেশ সফরের পরিকল্পনা আছে তার।
তিনি বলেন, মিয়ানমারে পটপরিবর্তনের ফলে কিছুটা জটিলতা হলেও আদালতে তা খুব একটা প্রভাব ফেলবে না।

অপর এক প্রশ্নের উত্তরে করিম এ এ খান বলেন, আমি গভীর উদ্বেগের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আইসিসি যে কোনো ধরনের নৃশংস অপরাধ প্রতিরোধ এবং তার জন্য দায়ী যে কাউকে জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, দ্যা হেগে ফেরার পর আমি ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে আরও বিশদ বিবৃতি জারি করতে চাই। সেখানের পরিস্থিতি আরও ভালো ভাবে মূল্যায়ন করে আমি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।

উল্লেখ্য, বাংলাদেশ সফরের শেষ দিনে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এবারের সফরে নির্যাতিত রোহিঙ্গাদের সাঙ্গে কথা বলার পাশাপাশি আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করেছেন করিম এ এ খান।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION