সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শিব চতুর্দশী পুজা উপলক্ষে ১০ দিন ব্যাপী  মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা শুরু

আমিনুল হক, মহেশখালী:
সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী পূজা উপলক্ষে মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা শুরু হচ্ছে আগামীকাল ১ লা মার্চ থেকে।
তবে ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২ টা ৫৫ মিনিটে শুরু হবে শিব চতুর্দশী পুজা। এ পুজা অনুষ্ঠিত হবে ঐতিহাসিক  আদিনাথ মন্দিরে। পুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে মন্দির কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা  হয়েছে।
মন্দিরে পুজার্থী এবং দর্শনার্থীদের যাতায়াতের জন্য আলাদা আলাদা ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মহেশখালী আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী। ইতোমধ্যে কক্সবাজার  জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদিনাথ মেলা উদযাপনের জন্য ১০ দিনের অনুমতি প্রদান করা হয়েছে।
মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খল  ভাবে সম্পন্ন করার লক্ষে চট্টগ্রাম স্রাইন কমিটির পক্ষ থেকে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল  হাই পিপিএমকে মেলা সুপার, স্রাইন কমিটির সহ-সম্পাদক মাষ্টার ব্রজ গোপাল ঘোষকে সহ-সভাপতি, আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দীকে সহ-সভাপতি, আদিনাথ মন্দির সংস্কার কমিটির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর প্রনব কুমার দে কে প্রধান সমন্বয়কারী, আদিনাথ মন্দির সংস্কার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  মাষ্টার তপন কান্তি দে কে সাধারণ সম্পাদক, আদিনাথ মন্দির সংস্কার কমিটির অর্থ সম্পাদক যীশু চৌধুরীকে মেলা কমিটির অর্থ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
ইতোমধ্যে এ মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি আরো বলেন, মহেশখালী ঐতিহাসিক আদিনাথ মেলা এটি সকল সম্প্রদায়ের একটি মিলন মেলা।  একটি উৎসবের মেলা। এ মেলা চলবে ১০ দিন ব্যাপী। মেলা চলাকালীন মহেশখালী-কক্সবাজার নৌপথ ও মহেশখালী-বদরখালী সংযোগ সড়কে পূজার্থী এবং দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।  এছাড়াও  আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম)।
তিনি আরো জানান, মেলায় পুলিশের কঠোর নজর দারী থাকবে। মেলা চলাকালীন মন্দির এলাকায় পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প থাকবে। পাশাপাশি নৌপথ ও সড়ক পথে পুলিশের টহল থাকবে নিয়মিত।  কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। এদিকে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে মেলার সকল প্রস্তুতি বিষয়ে মেলা  উদযাপন কমিটির সহ-সভাপতি ও স্রাইন কমিটির সহ-সম্পাদক মাষ্টার ব্রজ গোপাল ঘোষ বলেন, ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দোকানপাট বরাদ্দ দেয়া হয়েছে। মেলা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে প্রশাসন সহ মেলা উদযাপন কমিটির কয়েক দফা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও মহেশখালী আদিনাথ মন্দির সংস্কার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার তপন কান্তি দে জানান, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে ২/১ টা বছর সঠিক ভাবে মেলা আয়োজন করা সম্ভব হয়নি।
করোনা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবছর ১০ দিন ব্যাপী চলবে  মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা। মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের সাথে আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা চলাকালীন জরুরি মূহুর্তে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। ইতোমধ্যে পয়ঃনিষ্কাশন সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো জানান, মহেশখালীতে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলায় কয়েক লক্ষ লোকের সমাগম হতে পারে। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলংকা,ও ভূটান সহ কয়েকটি দেশ থেকে পূজার্থী ও দর্শনার্থী আসতে পারেন। তাদের নিরাপত্তায়ও আন্তরিক থাকবেন মহেশখালী পুলিশ প্রশাসন।
ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION