সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টেকনাফের রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে অস্ত্র -গুলিসহ আটক -২

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
টেকনাফ চাকমার কুল  রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি, ইয়াবাসহ দুই রোহিঙ্গা কে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫রাউন্ড গুলি ও ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।আটককৃত হলো টেকনাফের চাকমার কুল রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মুহিবুল্লাহ (৩৭)। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ২৮ ফেব্রুয়ারী সোমবার ভোরে টেকনাফের  চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের  বি/৩ ব্লকের উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর এ অভিযান চালানো হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে,  ক্যাম্পের বি/০৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।
এমন খবরে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনাকালে রাত অনুমান সোয়া ১ টার দিকে  বি/০৩ ব্লকে পৌঁছালে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালানোর সময় উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর হতে ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে  আরকান (১৯)  ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭) দ্বয়কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি সচল (7.65 mm) বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার) পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক বলেন ,  উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে টেকনাফ মডেল  থানায় হস্তান্তর করা হয়েছে ।
ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION