বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

তিন শর্ত মানলে যুদ্ধ বন্ধ করবে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে হামলা বন্ধ করতে তিন শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব শর্তের কথা জানিয়েছেন।

সোমবার যুদ্ধ বন্ধে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছিল। উভয় পক্ষই দ্রুত দ্বিতীয় দফা বৈঠকের ব্যাপারে ঐক্যমত হয়েছে। এর মাঝে রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধে তার শর্তের কথা জানিয়ে দিয়েছেন।

রাশিয়ার বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, ‘ক্রিমিয়ার উপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি, ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও বিচারের মুখোমুখি করা এবং এর নিরপেক্ষ মর্যাদা নিশ্চিত করাসহ রাশিয়ার বৈধ নিরাপত্তা স্বার্থ নিঃশর্তভাবে বিবেচনায় নেওয়া হলেই যুদ্ধ বন্ধ সম্ভব বলে জানিয়েছেন পুতিন।’

গত বৃহস্পতিবার ইউক্রেনের ওপর হামলা শুরু করে রাশিয়া। ছয় দিন ধরে চলা এই হামলায় অন্তত ৭০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এছাড়া ইউক্রেন ছেড়ে পালিয়েছে ছয় লাখেরও বেশি মানুষ।

ভয়েস/ জেইউ।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION