সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শিব চতুর্দশী পুজা উপলক্ষে ১০ দিন ব্যাপী  মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা শুরু  

আমিনুল হক, মহেশখালী:
সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী পূজা উপলক্ষে মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা শুরু হয়েছে।  গতকাল ১ লা মার্চ থেকে এ মেলা শুরু হয়ে চলবে ১০ দিন ব্যাপী। তবে গত ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২ টা ৫৫ মিনিটে শুরু হয়েছে শিব চতুর্দশী পূজা ও দর্শন। এ পুজা ও শিবের দর্শন অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক  আদিনাথ মন্দিরে।
পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে মন্দির কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় পূজার্থী ও দর্শনার্থীরা সুশৃঙ্খল ভাবে পূজা ও শিবের দর্শন দিতে পারছেন বলে জানিয়েছেন নোয়াখালী থেকে আসা ৭০ বছরের এক বৃদ্ধা অঞ্জনা। মন্দিরে পুরুষ ও নারী  পূজার্থী এবং দর্শনার্থীদের মন্দিরে প্রবেশের জন্য আলাদা আলাদা ভাবে ব্যবস্থা নেওয়ায় কোন সমস্যা হচ্ছেনা বলে জানিয়েছেন চট্টগ্রাম রাউজান থেকে আসা বাবলা নামের এক পূজার্থী। এদিকে মহেশখালী আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী জানিয়েছেন, মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মন্দিরে প্রতি বছরের ন্যায় এ বছরও শিব চতুর্দশী পূজাতে আগত পূজার্থী ও দর্শনার্থীরা যেন  সুশৃঙ্খল পরিবেশে সুষ্ঠু ভাবে পূজা ও শিবের দর্শন দিতে পারে সেই ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শান্তি লাল নন্দী ঐতিহাসিক আদিনাথ মেলা উদযাপন কমিটির সহ-সভাপতিও। তিনি আরো  জানান, ১ লা মার্চ থেকে আদিনাথ মন্দির পাদদেশে শুরু হয়েছে ঐতিহাসিক আদিনাথ মেলা।  ইতোমধ্যে কক্সবাজার  জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদিনাথ মেলা উদযাপনের জন্য ১০ দিনের অনুমতি প্রদান করা হয়েছে।
এদিকে গতকাল দুপুরে এ শিব চতুর্দশী পূজ  ও মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা পরিদর্শন করেন সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিপক রঞ্জন অধিকার, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম) ও ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সেতু বন্ধু রিয়ান সিকদার।
এসময় উপস্থিত ছিলেন মহেশখালী আদিনাথ মেলা উদযাপন কমিটির সহ-সভাপতি মাষ্টার ব্রজ গোপাল ঘোষ ও শান্তি লাল নন্দী, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,  মেলার প্রধান সমন্বয়কারী পৌর কাউন্সিলর প্রনব কুমার দে, মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার তপন কান্তি দে, আদিনাথ মন্দিরের হিসাব রক্ষণ কর্মকর্তা লক্ষী চরণ দে, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অধির চন্দ্র দে, ও হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ নিখিল পাল। এছাড়াও মেলা ও আদিনাথ মন্দির সংস্কার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মেলায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী লোকজন পূজা ও শিবের দর্শন দিতে এসেছেন। আদিনাথ মন্দির পাদদেশে বসা মেলায় ৩ শতাধিক দোকানপাট বসেছে। আগামীকাল পূজা শেষ হলেও দর্শন চলবে এমনটি জানিয়েছেন মন্দিরে পুরোহিত রাহুল। তবে আদিনাথ মেলা জমে উঠবে আগামীকাল থেকে। এ মেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনী রয়েছে কঠোর নজর দারীতে।
ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION