বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বিজিবি একমাসে ৪ কেজি আইসসহ ১২০ কোটি টাকার চোরাচালান-মাদকদ্রব্য জব্দ

ভয়েস নিউজ ডেস্ক:

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২০ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সন্ধ্যায় বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবি গত ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১১৯ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৭১৬ পিস ইয়াবা, ৪ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২ কেজি ১০০ গ্রাম আফিম, ২৯ হাজার ৫৩৯ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ২০১ বোতল বিদেশি মদ, এক হাজার ৭৯০ ক্যান বিয়ার, এক হাজার ৯০২ কেজি গাঁজা, ১০ কেজি ১২০ গ্রাম হেরোইন, ১ লাখ ৫২ হাজার ৭৮৭টি ইনজেকশন, ৫ হাজার ৪২৪টি ইস্কাফ সিরাপ, ৬৩৩ বোতল এমকেডিল/কফিডিল, ৩৭ হাজার ১৪২টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট ও ২ লাখ ৬৪ হাজার ৫৫৮টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫ কেজি ৮৭০ গ্রাম স্বর্ণ, ৪৬ কেজি ৬৫ গ্রাম রূপা, এক লাখ ২১ হাজার ৫৮৫টি কসমেটিকস সামগ্রী, ১২ হাজার ১৭৯টি ইমিটেশন গহনা, ৭ হাজার ২৬৯টি শাড়ি, ২০ হাজার ৪৭৪টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল, ২ হাজার ৭২১ ঘনফুট কাঠ, ৬ হাজার ৬৩৯ কেজি চা পাতা, ১৯ হাজার ৪১০ কেজি কয়লা, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৪ ট্রাক ও কাভার্ডভ্যান, ৪টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ১৭টি পিকআপ, ৩৫টি সিএনজি বা ইজিবাইক ও ৭৫টি মোটর সাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি গান, ১১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। এছাড়াও সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৯ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২০৯ জন বাংলাদেশি নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION