বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

করোনা: নতুন রোগী ও মৃত্যু আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী ও মৃত্যু আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে। সেই সঙ্গে শনাক্তের হার কমে এসেছে তিনের নিচে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২ মার্চ সকাল ৮টা থেকে ৩ মার্চ সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫৭ জন, আর মারা গেছেন পাঁচ জন। বুধবার অধিদফতর ২৪ ঘণ্টায় ৭৩২ জন শনাক্ত আর আট জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আরও কমে তিনের নিচে এসেছে। অধিদফতর জানাচ্ছে, নমুনা পরীক্ষার বিপরীতে এ সময়ে রোগী শনাক্তের হার দুই দশমিক ৯১ শতাংশ। গতকাল তিন দশমিক ২২ শতাংশের কথা জানিয়েছিল অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, নতুন শনাক্ত হওয়া ৬৫৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জন। সব শেষ পাঁচ জনকে নিয়ে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ৫৮ জন।

আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৬২৮ জন। তাদের নিয়ে দেশে মোট ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৫৬৮টি আর পরীক্ষা হয়েছে ২২ হাজার ৫৮৪টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫৬টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৯৩ হাজার ৩৫২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৭৭ হাজার ১০৪টি।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ১৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মার যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ একজন আর নারী চার জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৫৫০ জন পুরুষ এবং ১০ হাজার ৫০৮ জন নারী মারা গেলেন।

এরমধ্যে বয়স বিবেচনায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন দুই জন এবং ৩১ থেকে ৪০, ৭১ থেকে ৮০ আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন একজন করে।

মারা যাওয়া পাঁচ জনই ঢাকা বিভাগের। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন তিন জন। বাকি দুই জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION