সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জনগণের কল্যাণে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো.হাসানুজ্জামান বলেছেন, পুলিশ সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পুলিশ তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কাজেও অগ্রণী ভুমিকা পালন করছেন। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি এলাকার সচেতন যুব সমাজকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার (৩রা মার্চ) বিকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এসপি মো.হাসানুজ্জামান বলেন, এলাকায় কোন ধরনের গরু চোর, মাদক ব্যবসায়ী, জোয়াড়ী, ছিনতাইকারী থাকতে পারবেনা। এসময় তিনি স্কুল—কলেজের শিক্ষার্থীদের ইভটিজিংকারীদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থার নেয়ার জন্যও পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন। যারা জোয়ার সাথে জড়িত তাদের কোমড়ে দঁড়ি বেঁধে থানায় নিয়ে যাওয়ার জন্যও নির্দেশ দেন তিনি।
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম তার বক্তব্যে এলাকায় অস্ত্রধারীদের আনাগোনা বেড়েছে বলে জানান। এর জবাবে প্রধান অতিথি এসপি মো.হাসানুজ্জামান এলাকার অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেন। পাশাপাশি কারা অস্ত্রধারী তাদের তালিকা প্রণয়নেরও নির্দেশ দেন।
বিএমচর ইউনিয়ন এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ কতৃর্ক আয়োজিত বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।
মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আবদুল জাব্বারের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— চকরিয়া—পেকুয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো.তফিকুল আলম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.জুয়েল ইসলাম, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নাসহ এলাকার শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION