সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ৬ নং ওয়ার্ডের পূ্র্ব মুক্তারকুল দরগাহপাড়া এলকায় সমাজের চিহ্নিত ব্যক্তি আব্দুল হক- ওবায়দুল গংএর নেতৃত্বে ১৫ জনের একটি দল সৌদিআরব প্রবাসীদের জমি জোরপূর্বক দখল নিতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ওই প্রবাসী পরিবারের লোকজনের উপর দা-কিরিচ, চাকু, লোহার হাতুড়ি ও রড নিয়ে ব্যাপক হামলা চালায়। সেখানে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আহত পরিবারের সদস্য সিরাজুল হক।
আহতরা হলেন হাবিবুর রহমান-(৪৭), দিলরুবা আক্তার( ৪০), সিরাজুল হক ( ৪০), সালামত উল্লাহ, মুজিবুল হক, কামরুল হাসান, শফিকুর রহমান।
আহত সিরাজুল হক বলেন, আমরা ৫ ভাই মিলে বিগত ২০০০ সালে ৮ শতক জমি ক্রয় করি স্থানীয় জসিম উদ্দিন বাবর থেকে। সেই জমিতে দীর্ঘদিন ধরে আমরা কৃষিজমি হিসেবে ব্যবহার করে আসছি। কিছুদিন আগে আমরা উক্ত জমিতে দোকান নির্মাণের জন্য মাটিভরাটের কাজ শুরু করি।
এমন সময় গতকাল সকাল ১০ টায় আমরা কাজের অগ্রগতি দেখতে গেলে সন্ত্রাসী আব্দুল হক ও ওবায়দুল করিমের নেতৃত্বে আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বিশেষ করে দা- চুরি, রামদা, দারালো কিরিচ, লোহাররড দিয়ে আমাদের কে গুরুতর জখম করে। এতে আমাদের ১২/১৪ জন পরিবারের সদস্য আহত হয়। পরবর্তীতে আমাদের আহত হয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় স্থানীয় লোকজন আমাদের সকলকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সরকারি হাসপাতালে নিয়ে আসে। পরে আমরা জরুরি সেবা গ্রহণ করে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।
ইতোমধ্যে আমরা কক্সবাজার সদর মডেল থানায় উপস্থিত হয়ে হামলাকারী আব্দুল হক পিতা- আবু ছৈয়দ, ওবায়দুল করিম পিতা- আব্দুল হক, পারভেজ- পিতা আব্দুল হক, শাফি আক্তার-স্বামী- জসিম উদ্দিন, হাফেজুল করিম এবং শিউলির নাম উল্লেখ করে অজ্ঞাত অন্তত ৭/৮ জনকে বিবাদী করে এজহার জমা দিয়েছি।
ইতোপূর্বেও এ বিষয়ে আমরা কক্সবাজার সদর মডেল থানায় আব্দুল হক- ওবায়দুরের হুমকি ধামকি দেখে তাদের সন্ত্রাসী হামলার আশঙ্কা বুঝে অভিযোগ দিয়ে রেখেছিলাম।
বর্তমানে আমরা খুবই নিরাপত্তাহীনতায় আছি। সরকারের নিকট একজন প্রবাসী হিসেবে আমরা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক সহযোগীতা ও আইনগত প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি।
ভয়েস/ জেইউ।