সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মুহিবুল্লাহ হত্যা: ফতোয়াদাতা জকোরিয়া গ্রেপ্তার, ৫দিনের রিমান্ড আবেদন

বিশেষ প্রতিবেদক:
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ফতোয়াদাতা এবং কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার জকোরিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
গ্রেপ্তার জকোরিয়া উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট এর ব্লক ডি/৮ এর বাসিন্দা আবদুল করিমের ছেলে।
এসপি নাইমুল জানান, জকোরিয়া ২০১৫ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। পরে তিনি আবারো সেখানে ফিরে যান। ২০১৭ সালে শরণার্থী হিসেবে তিনি লম্বাশিয়া এলাকায় অবস্থান করতে শুরু করেন। ২০১৯ সালে তিনি ফতোয়া বিভাগের দায়িত্ব পান। ২০২০ সাল থেকে তিনি আরসার কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি আরো জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর সঙ্গে জকোরিয়ার বিরোধ ছিল। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে জাকোরিয়া আত্মগোপনে চলে যান। ৪ মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএন এর লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়। জকোরিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে কক্সবাজারের উখিয়া থানার ওসি তদন্ত গাজি সালাহ উদ্দিন জানিয়েছেন, এপিবিএন’র হাতে আটক রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ফতোয়াদাতা এবং কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার জকোরিয়াকে (৫৫) কে ৫দিনের রিমান্ড নেয়ার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। আদালত রিমান্ড শুনানির জন্য রাখা হয়। তিনি আরও জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৪জন আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION