শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

রাজধানী কিইভসহ কয়েকটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেইনের রাজধানী কিইভসহ কয়েকটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় বেলা ১টা) এই অস্ত্রবিরতি কার্যকর হবে, যাতে কিইভ, খারকিভ, মারিওপোল ও সুমাই শহর থেকে বেসামরিক লোকজন নিরাপদে সরে যাওয়ার সুযোগ পায়।

এই শহরগুলোতে গত কয়েক দিন ধরে লাগাতার আক্রমণ চালিয়ে আসছে আগ্রাসী রুশ বাহিনী। সেখানে মানবিক সহায়তার কোরিডোর খোলার বিষয়ে ইউক্রেইনের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রয়টার্স লিখেছে, বড় ধরনের বিপর্যয়ের মুখে থাকা এই শহরগুলোর পরিস্থিতি বিবেচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এসব শহরে অস্ত্রবিরতি কার্যকরের এই ঘোষণা দিয়েছে মস্কো।

বার্তা সংস্থা আরআইএ-র প্রকাশিত মানচিত্র অনুযায়ী, কিইভ থেকে মানবিক সহায়তার করিডোর বেলারুশের দিকে যাবে এবং খারকিভের বেসামরিক বাসিন্দারা শুধু রাশিয়ার দিকে যাওয়া একটি করিডোর ব্যবহার করতে পারবে। মারিওপোল ও সুমাই থেকে বের হওয়ার করিডোর শহর দুটির বেসামরিকদের ইউক্রেইনের অন্যান্য শহর ও রাশিয়ায় নিয়ে যাবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিইভ ছাড়তে চান এমন বেসামরিকরা চাইলে আকাশপথে রাশিয়ায় যেতে পারবেন। বেসামরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াগুলো তারা ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

তারা বলেছে, “রাশিয়া ও পুরো সভ্য বিশ্বকে ধোঁকা দেওয়ার ইউক্রেইনীয় পক্ষের উদ্যোগ এবার আর কাজ করবে না।”

গত কয়েক দিনের মধ্যে মারিওপোল ও নিকটবর্তী শহর ভলনোবাখা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য অস্ত্রবিরতি কার্যকর করার দুটি পরিকল্পনা ভেস্তে যায় সেজন্য রাশিয়া ও ইউক্রেইন পরস্পরকে দায়ী করে আসছে।

ইউক্রেইনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু মারিওপোল থেকেই দুই লাখ মানুষ বা শহরটির অর্ধেক বাসিন্দাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে তারা।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION