সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

ভয়েস প্রতিবেদক:
বাংলাদেশ শিশু একাডেমি কক্সবাজার জেলা শাখা কর্তৃক বিস্তারিত কর্মসূচীর মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস/২০২২ উদ্যাপন করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে অনুর্দ্ধ ১৬ বছরের শিশুদের জন্য ৬ মার্চ শিশু একাডেমি কার্যালয়ে ৩ গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক গ্রুপ বিষয় ‘স্বপ্নের বাংলাদেশ’ মাধ্যম: পেন্সিল স্কেচ, খ গ্রুপ বিষয় : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মাধ্যম: প্যাস্টেল রং এবং গ গ্রুপে ‘ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ’ মাধ্যম : জল রং শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধুর ‘ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৭ মার্চ সকাল ৮ টায় শিশু একাডেমির কর্মকর্তা—কর্মচারীদের অংশগ্রহণে অরুণোদয় স্কুল প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ৯ টায় কক্সবাজার অরুনোদয় স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসক কক্সবাজার মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, সংসদ সদস্য (সদর—রামু আসন) সাইমুম সরওয়ার কমল ও বিশেষ অতিথি পুলিশ সুপার, কক্সবাজার মো: হাসানুজ্জামান, আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এড: সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড: ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক প্রমূখ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION