মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাংবাদিকতায় পেশাদারিত্ব আজীবন ঠিকে থাকবে-জেলা প্রশাসক

বিশেষ প্রতিবেদক:
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, ‘অপ—সাংবাদিক শব্দ সময়ের আবর্তে হারিয়ে যাবে। আজীবন ঠিকে থাকবে সাংবাদিকতায় পেশাদারিত্ব। তাই সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও ভূমিকা রাখতে হবে।’ মঙ্গলবার (০৮ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও কক্সবাজার সংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে, গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।
সভাপতির বক্তব্যে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর অনেক অবদান আছে। তারমধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অন্যতম। এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকরা উপকৃত হচ্ছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। করোনাকালে প্রধানমন্ত্রীর এ সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
পরে অসুস্থ ও করোনা আক্রান্ত ৫ জন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. আয়ুবুল ইসলাম, বৈশাখী টিভির কক্সবাজার প্রতিনিধি নেছার আহমদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিক লিপু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মনতোষ বেদাজ্ঞ ও টিটিএন’র প্রধান প্রতিবেদক আজিম নিহাদ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION