রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বোনের বিয়েতে কিয়ারার নাচ: ভিডিও

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। বলিউডের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

গাটছড়া বেঁধেছেন কিয়ারা আদভানির বোন ঈশিতা আদভানি। গত ৫ মার্চ কর্ম বিভানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। জাকজমক আয়োজনে বিয়ের পর্ব সারেন কিয়ারার পরিবার। আর বোনের বিয়েতে জমিয়েছেন কিয়ারা। তারই কিছু স্থিরচিত্র ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, কোনো একটি রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছে। উপস্থিত অনেক অতিথি। সেখানে হিন্দি গানের সঙ্গে দলবদ্ধভাবে নাচছেন কিয়ারা। আরেকটি ভিডিওতে দেখা যায়, বোন ঈশিতাকে নিজেই সাজিয়ে দিচ্ছেন কিয়ারা।

কিয়ারার নাচের ভিডিও দেখতে ক্লিক করুন

নাচের পাশাপাশি ফ্যাশন সচেতন কিয়ারার পোশাকটি নজর কেড়েছেন নেটিজেনদের। গোলাপি রঙের বিশেষ পোশাকে যারাই তাকে দেখেছেন, তারাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই পোশাক পরে ফটোশুটে অংশ নেন কিয়ারা। যার একটি ভিডিও কিয়ারা নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

কিয়ারা আদভানির হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—হিন্দি ভাষার ‘ভুল ভুলাইয়া টু’, ‘যুগ যুগ জিও’, তেলেগু ভাষার ‘আরসি ১৫’ প্রভৃতি। বর্তমানে এসব সিনেমার কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION