সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মিয়ানমারে আটক ৬ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ :
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভেসে যাওয়া মিয়ানমারে আটক ৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বিজিবি ।
ফেরত জেলেরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার আবদু ছোবহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার হোছন আলীর ছেলে মো: তৈয়ুব, আবু তালেবের ছেলে মো: মামুন, করাচিপাড়ার মো. ছফরের ছেলে আব্দুর রশিদ।

বিজিবি জানায়,গত ২১ ফেব্রুয়ারি মাঝিমাল্লাসহ ৬ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের সমুদ্র উপকূলে প্রবেশ করলে মিয়ানমারের বিজিপি সদস্যরা তাদের আটক করে।
খবর পেয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন মিয়ারমার বিজিপি’র সঙ্গে যোগাযোগ করে দীর্ঘ ৩৭ দিন পর ৬জেলেকে ফেরত আনা হয়েছে।

বুধবার (৯ মার্চ) বিকেল ৫ টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন- উপ-অধিনায়ক লে. মো: মুহতাসিম বিল্লাহ (শাকিল)

তিনি আরো জানান, ফেরত আনা জেলেরা মাছ শিকারে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে সে দেশের বিজিপি আটক করে নিয়ে যায়।

পরে মিয়ানমারের বিজিপির সাথে যোগাযোগের মাধ্যমে মিয়ানমার থেকে আসা ট্রলারে করে তাদেরকে আনতে সক্ষম হয়েছি।
আইনি প্রক্রিয়া শেষে ফেরত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION