সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পানিতে গোসল করতে নেমে সাহেদ হোসেন বাপ্পি (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ হোসেন বাপ্পি কক্সবাজার জেলার রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের সামশুল আলমের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিউদ্দিন আহমদ কক্সবাজার ভয়েসকে জানান, আজ শুক্রবার সকালে সাঈদ ও তার আরেক বন্ধু মিলে সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। তবে একজনকে উদ্ধার করা হলেও সাইদ হোসেন বাপ্পি স্রোতের টানে ভেসে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা সাগরের বিভিন্ন স্থানে চালিয়ে উদ্ধার করে কক্সবাজার সদর হাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION