শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

আগামীকাল থেকে শুরু প্রাক- প্রাথমিকের ক্লাস

প্রাথমিক, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) থেকে। সপ্তাহের মঙ্গলবার ও রবিবার দুই দিন ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাহাপরিচালক আলমগীর মুহ্ম্মদ মনসুরুল আলম জানান, প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেলিকক্ষে পাঠদান ১৫ মার্চ থেকে শুরু হবে। এছাড়া গত দুই মার্চ শুরু হওয়া প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠদান চলমান থাকবে।

এর আগে গত ২ মার্চ প্রাক-প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের সপ্তাহের রবিবার ও মঙ্গলবার শ্রেণিকক্ষে পাঠদানের আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই আদেশে জানানো হয়েছিল, ১৫ মার্চ থেকে সপ্তাহে দুই দিন (রবিবার ও মঙ্গলবার) প্রাক-প্রাথমিকের সরাসরি শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপ-পরিচালক (সকল), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট (সকল), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা/থানা শিক্ষা অফিসার, উপজেলা/থানা রিসোর্স সেন্টার, ইন্সট্রাক্টর, উপজেলা/থানা রিসোর্স সেন্টারকে বলা হয়েছিল।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION