রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ছোট পর্দায় মিম

বিনোদন ডেস্ক:

এক বছর পর ছোট পর্দায় ফিরছেন মিমবিদ্যা সিনহা মিম।বছর শুরুতেই নিজের ভালোবাসার মানুষ সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরপর মালদ্বীপে মধুচন্দ্রিমাও সেরেছেন তারা।

এবার সংসার গুছিয়ে পুরোদমে কাজে মনোযোগী হচ্ছেন এই তারকা।
আসন্ন ঈদে ছোট পর্দায় হাজির হতে যাচ্ছে মিম। তবে বড় পর্দায় থিতু হওয়ার পর নাটকে এই অভিনেত্রীকে খুবই কম দেখা যাচ্ছে। এক বছর পর মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘উই আর হাজব্যান্ড ওয়াইফ’ নাটকের মাধ্যমে ফিরছেন তিনি।

সোমবার (১৪ মার্চ) থেকে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিমি।

এ প্রসঙ্গে মিম বলেন, অনেকদিন পর নাটকে ফিরলাম। আমি বিশেষ দিবসে অনুরোধে নাটকে কাজ করি। গল্পসহ সবকিছু পছন্দ হওয়ায় কাজটা করছি।

তিনি আরো জানান, সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তার অভিনীত নাটক প্রচারিত হয়েছিল। আলফা আই প্রযোজিত এবারের নাটকে তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন তাহসান খানকে। এর আগে সবশেষ এই জুটিকে দেখা গিয়েছিল ওসমান মিরাজ পরিচালিত ‘হঠাৎ বিয়ে’ নাটকে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পরাণ’ ও ‘অন্তর্জাল’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION