বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

করোনা শুণ্যের কোটায়

ভয়েস নিউজ ডেস্ক:

তিন মাস পর করোনায় একদিনে মৃত ব্যক্তির সংখ্যা শূন্যে নেমেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এর আগে গত ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন শনাক্ত হয়েছে ২১৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন এবং মারা গেছেন ২৯ হাজার ১১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৪টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৯টি। এখন পর্যন্ত এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৫৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ২৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৫ দশমিক ৬১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION