সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ ২৬ হাজার পিস ইয়াবাসহ ৫পাচারকারীকে আটক করেছে।বুধবার (২৬ মার্চ)রাত পৌনে ২টার দিকে টেকনাফ সেন্ট মার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বুধবার বিকাল আড়াইটার দিকে লেঃকমান্ডার আব্দুর রহমানের (মিডিয়া)  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানান,গোপন খবরের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফে দায়িত্বরত লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে সেন্টমার্টিন এর ছেড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ হতে আনুমানিক ৫ মাইল দূরে মিয়ানমার সীমানা হতে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্টগার্ড সদস্যগণ নৌকাটিকে থামার সংকেত দিলে, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাসহ ০৫ জনকে আটক করে।
পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভিতর লুকিয়ে রাখা ১লাখ ২৬হাজার পিস জব্দ করা হয়।এসময় ৫জন পাচারকারীদের আটক করা হয়েছে।আটকরা হলেন- মহিদুল ইসলাম, আবুল হােসেন,মােহাম্মদ আবুল কাশেম,মােহাম্মদ ফজলে করিম, মনুর আলী। এরা সকলেই  চট্টগ্রাম জেলার আনােয়ারা থানার বাসিন্দা।
পরবর্তী ৫ মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে জানায় লেঃ আব্দুর রহমান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION