বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

করোনায় টানা তিনদিন মৃত্যুহীন দেশ

ভয়েস নিউজ ডেস্ক:

টানা তৃতীয় দিনের মতো দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ( ১৬ মার্চ সকাল ৮টা থেকে ১৭ মার্চ সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি।

এর আগে গত ১৬ মার্চ এবং ১৫ মার্চেও করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ১৫ মার্চের আগে মৃত্যুহীন দিন দেখেছে বাংলাদেশ গত ৯ ডিসেম্বর। অর্থাৎ প্রায় তিন মাস পর গত ১৫ মার্চে প্রথম করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু ছিল না।

তবে মৃত্যু না থাকলেও গত ২৪ ঘণ্টায় নতুন রোগী সংখ্যা আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এর আগে বুধবার ১৮২ জন শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর।

নতুন রোগীর পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার এক দশমিক ৬৯ শতাংশ। বুধবার যে হার ছিল এক দশমিক ৩৮ শতাংশ।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৩৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন, মারা গেছেন ২৯ হাজার ১১২ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেনে এক হাজার ৫৬১ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৫২টি। নমুনা পরীক্ষা ১৩ হাজার ৭৯১টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৪২৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ এক হাজার ৬০৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৯০ হাজার ৮১৫টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION